শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

ফুলবাড়ী সীমান্তে বিজিবি চোরাচালন অভিযান চালিয়ে মাদক আটক॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ২৯ বিজিবি সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক আটক করেন। দিনাজপুর সদর থানার বিজিবি’র মোহনপুর ব্রীজ বিওপি এবং বিরামপুর থানার রাণীনগর বিওপি ও বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ, ফেন্সিডিল এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেছেন।

গত ৩১ মে ২০২৫ তারিখে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এ.এম জাবের বিন জব্বার গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মোহনপুর ব্রীজ বিওপি, রাণীনগর বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্প এর টহলদল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ, ১৪ বোতল ফেন্সিডিল এবং ২৩০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্যের সিজার মূল্য ৬১,১০০/-টাকা। এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এ.এম জাবের বিন জব্বার (পিএসসি) জানান, সীমান্তে চোরাচালন, নারীপাচার, অবৈধ্য অনুপ্রবেশ এবং সীমান্ত হত্যা বন্ধকল্পে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাচালন বন্ধে বিজিবি কঠোর অবস্থানে কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৫,  /বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit