বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ফুলবাড়ীর আলাদীপুর ও কাজিহাল ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাউল বিতরণ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ ব্যক্তি/ পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল আযাহা/২০২৫ উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দপ্রাপ্ত ভিজিএফ এর চাল ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ও কাজিহাল ইউনিয়নে বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আলাদীপুর ইউনিয়ন পরিষদে আলাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুস সাকির বাবলু ৯টি ওয়ার্ডের হত দরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করেন। এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৪১৫৫ জন হত দরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করা হয়। তিনি বলেন, সরকারি অনুদান হত দরিদ্রদের মাঝে সুষ্ঠ ভাবে বিতরণ করতে পেরেছি।

অপর দিকে একই দিনে কাজিহাল ইউনিয়ন পরিষদেও ৯টি ওয়ার্ডে ৪৬০০ হত দরিদ্র কার্ডধারী মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন কাজিহাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন। ভিজিএফ চাউল সুষ্ঠ বিতরণ পরিদর্শনে ছিলেন ফুলবাড়ী উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

ফুলবাড়ী উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, ঈদুল আযাহা উপলক্ষে দুইটি ইউনিয়নের হত দরিদ্র কার্ডধারী ব্যক্তিদের মাঝে এ চাল সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়েছে। এ সময় দুইটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সদস্যাগণ সহ প্রিন্ট মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন। বাস্তবায়নে ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit