বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ফুলবাড়ীতে ভুট্টা কাটার ধুম, এখন চলছে ভুট্টার মৌসুম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : এখন চলছে ভ্ধুসঢ়;ট্টার মৌসুম। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাঠে মাঠে চলছে ভুট্টা কাটার ধুম। চারিদিকে ছড়িয়ে পড়েছে ভুট্টার ঘ্রাণ আর কিষাণ-কিষাণীর প্রাণচাঞ্চল্য মুখরিত পরিবেশ। মাঠজুড়ে প্রাণবন্ত উৎসবের আমেজ। কৃষকরা দিন-রাত ভুট্টা কাটা, মাড়াই, শুকানোর এবং ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। সরেজমিনে উপজেলার এলুয়ারি, আলাদিপুর, দৌলতপুর, বেতদীঘি, খয়েরবাড়ী ও শিবনগর ইউনিয়নের বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, চলতি মৌসুমে কাবেরী ৫৪, এমকে ৪০, পালোয়ান, সুপার শাইন, কাবেরী ৪৪, সিনজেনটা ৭৭২০ সহ বিভিন্ন জাতের ভুট্টা চাষ করা হয়েছে। কিষাণ-কিষাণীরা দলবদ্ধভাবে ভুট্টা কাটার কাজে লিপ্ত। কেউ গাছ কাটছেন, কেউ ভুট্টা ছড়াচ্ছেন, আবার কেউ রোদে বিছিয়ে দিচ্ছেন শুকানোর জন্য।

ৎমাঠজুড়ে শুধু কর্মচাঞ্চল্য আর আশাবাদের দৃশ্য। উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, গত বছর এ উপজেলায় ৩ হাজার ৭৮০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছিল। এ বছর ভুট্টা চাষ হয়েছে ৪ হাজার ১০ হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় ২৩০ হেক্টর বেশি। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার ১২৫ মেট্রিক টন ভুট্টা। উত্তর কৃষ্ণপুর গ্রামের ভুট্টা চাষি অজিত চন্দ্র সরাকর বলেন, নিজের এক একর জমিতে দুর্জয় জাতের ভুট্টা চাষ করেছেন। এবার ভুট্টার ফলন খুব ভালো হয়েছে। সময়মতো বৃষ্টি এবং অনুকূল আবহাওয়ার কারণে ফেসলের কোনো ক্ষতি হয়নি। এক একর জমিতে ১৪০ মণ ভুট্টা পাবেন এমনটাই আশা করছেন। তবে বীজ, সেচসহ উৎপাদন খরচ হয়েছে তার সর্বসাকুল্যে ৩৬ হাজার টাকা। বর্তমানে প্রতিমণ ভুট্টা হাটবাজারে বিক্রি হচ্ছে ৯০০ টাকা দরে।

বর্তমান বাজার দরে উৎপাদিত ভুট্টা বিক্রি করলে উৎপাদন খরচ বাদ দিয়ে তার লাভ হবে ৮৫ থেকে ৯০ হাজার টাকা। তবে ভুট্টার দাম আরো বাড়তে পারে বলে তিনি আশা করছেন। দাম বাড়লে তারও লাভের অংক বৃদ্ধি পাবে। উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ শাহানুর রহমান বলেন, কৃষকরা আশানুরূপ ভুট্টার ফলন পাচ্ছেন। কৃষি বিভাগ থেকে ভুট্টা চাষে কৃষকদের পরিচর্যা ও বীজ নির্বাচনে সহযোগিতা দেওয়া হয়। এছাড়াও উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষি প্রণোদনার আওতায় ৮০০ জন কৃষকের ৮০০বিঘা জমিতে ভুট্টা চাষের জন্য বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে। এ বছর ভুট্টাচাষিদের সফলতা আগামীতে কৃষকদের আরও উদ্ভাবনী কৃষিকাজে উৎসাহিত করবে।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit