শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ঢাবিতে চাকরি পরীক্ষার নাম্বার সহ ফলাফল প্রকাশের দাবিতে চাকরি সংস্কার আন্দোলনের লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৬৮ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয়,প্রতিনিধি : চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) এর তত্ত্বাবধানে সকল ধরনের চাকরিতে নিয়োগ, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নাম্বার সহ ফলাফল প্রকাশ, একইসঙ্গে একাধিক চাকরির নিয়োগ পরীক্ষা এড়াতে মনিটরিং সেল গঠন সহ ১১ দফা দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

২৩ মে শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার , টিএসসি, মধুর ক্যান্টিন এবং হাজী মুহম্মদ মুহসীন হলে “চাকরি সংস্কার আন্দোলন” এর সংগঠক , ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফারি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জালাল আহমেদের নেতৃত্বে শিক্ষার্থীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয় ।

লিফলেটে উল্লেখিত ১১ দফা দাবি হলো:
১)সকল চাকরির নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

২) সকল চাকরির পরীক্ষায় মানসম্মত এবং ভারসাম্যমূলক প্রশ্নপত্র তৈরি করতে হবে।

৩)পুলিশ ভেরিফিকেশনে জবাবদিহিতা নিশ্চিত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করতে হবে ।

৪)নন ক্যাডার বিধি-২০২৩ সংশোধন করে উত্তীর্ণ
সবার চাকরির সুযোগ সুনিশ্চিত করতে হবে ।

৫) প্রশ্নপত্রের ‘সঠিক উত্তর এবং কাট মার্ক’ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে ।
৬)দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে পিএসসি গঠন করতে হবে ।

৭) একইদিনে একই সময়ে সম গ্রেড়ের একাধিক পরীক্ষা এড়াতে মনিটরিং সেল গঠন করতে হবে ।

৮) পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ‘মাইগ্রেশন স্টাইল’ চালু করতে হবে।

৯) ভাইভার আগে ক্যাডার চয়েজের সুযোগ দিতে হবে ।

১০)কম খরচে খাতা পুন:নিরীক্ষণ করার সুযোগ দিতে হবে।

১১) ফ‍্যাসিস্ট সরকারের আমলে নিয়মবহির্ভূত ও ত্রুটিপূর্ণ নিয়োগ বাতিল করতে হবে ।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৫, /সকাল ৫:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit