শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

অনভিজ্ঞ অভিনেতায় ভরে গিয়েছে ইন্ডাস্ট্রি: নওয়াজউদ্দিন সিদ্দিকি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে স্বজনপোষণ ও অনভিজ্ঞতার আধিক্য নিয়ে ফের সরব হলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। স্পষ্টভাষী হিসেবে পরিচিত এই অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, বলিউডে এখন এমন বহু অভিনেতা রয়েছেন, যারা প্রশিক্ষণহীন ও অভিনয়ে তেমন দক্ষ নন, তবুও তারা মূলধারার চলচ্চিত্রে সুযোগ পাচ্ছেন।

নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা তুলে ধরে নওয়াজউদ্দিন বলেন,’এই ইন্ডাস্ট্রিতে সুযোগ অনেক সময় যোগ্যতার ভিত্তিতে আসে না, বরং সুবিধা আর পরিচিতির ভিত্তিতে অনেকেই কাজ পেয়ে যান। এমন অনেককেই দেখা যায়, যাদের উপরে ভরসা করাও কঠিন, তবুও তারা জায়গা করে নিচ্ছেন।’

বন্ধুত্ব আর সহকর্মীদের সঙ্গে সম্পর্ক নিয়েও নিজের মত প্রকাশ করেন তিনি। নওয়াজের মতে, ‘এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘস্থায়ী সম্পর্ক খুব কমই দেখা যায়। অধিকাংশ সময়েই অভিনেতারা নিরাপত্তাহীনতায় ভোগেন। পারস্পরিক বিশ্বাসের অভাবও রয়েছে ব্যাপকভাবে।’

নওয়াজউদ্দিন আরও বলেন, ‘বহু অভিনেতা এতটাই অনভিজ্ঞ যে, তাদের দিয়ে অভিনয় করিয়ে নিতে আলাদা করে তৈরি করতে হয়। এটা শুধু বলিউডেই সম্ভব। অন্য ইন্ডাস্ট্রিগুলোতে পেশাদার ও প্রশিক্ষিত অভিনেতাদেরই সুযোগ দেওয়া হয়। সেখানে দক্ষতা ছাড়া টিকে থাকা অসম্ভব।’

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৫, /সকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit