শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা জেলা ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৭১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ।শুক্রবার বিকালে আশুলিয়ার বাইশমাইল এলাকার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মো: তমিজ উদ্দিন তানভির ও সাধারণ সম্পাদক মো: মাহফুজ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নিরিবিলি বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে নবিনগর জয় রেস্তোরাঁর সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সংগঠনটির সভাপতি তমিজ উদ্দিন তানভির বলেন, ১৩ই মে দিবাগত রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতা সাম্যকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো ছাত্রসমাজকে টার্গেট করে চালানো পরিকল্পিত হামলার অংশ। তাই এই হত্যার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। অন্যদিকে, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রাঙ্গণে প্রকাশ্যে একজন মেধাবী ছাত্রনেতাকে হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। জুলাই-আগস্ট পরবর্তী সময় থেকে ধারাবাহিকভাবে ছাত্রদল নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা চালানো হচ্ছে, সাম্য হত্যাকাণ্ড সেই ধারাবাহিকতারই অংশ। এর দায় সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। সাম্যর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। গত ১৭ বছর ধরে একটি মহল পরিকল্পিতভাবে ছাত্রদল নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালিয়ে আসছে। অথচ দোষীরা আইনের ফাঁক ফোকরে বেড়িয়ে যাচ্ছে। তাই অনতিবিলম্বে সাম্য হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান এই ছাত্রদল নেতা। 
এই বিক্ষোভ ও মিছিলে অংশগ্রহণ করেন, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী মো: সানোয়ার হোসেন, মো: ঈসমাইল হাবিব, আলহাজ্ব মাদবর, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো: রাশেদুল ইসলাম ভূঁইয়া ও পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: জাহিদুল ইসলাম শাওন সহ অন্যান্য নেতাকর্মীরা।
কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৫, /রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit