শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

সৌদিসহ ৬ দেশ থেকে পাঁচ হাজারেরও বেশি পাকিস্তানি ভিক্ষুক বহিষ্কৃত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সবশেষ ১৬ মাসে সৌদি আরব ৫ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে তাদের দেশ থেকে বহিষ্কার করেছে। সেইসাথে ভিক্ষা করার অভিযোগে আরও পাঁচ দেশ থেকে গ্রেফতার করা হয়েছে ৩৬৯ জনকে। খবর, পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-এর।

বুধবার (১৪ মে) জাতীয় পরিষদের অধিবেশন চলাকালীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এমপি সেহার কামরানের এক প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এ তথ্য জানান।

মন্ত্রীর দেয়া সরকারি তথ্য থেকে দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে মোট ৫ হাজার ৪০২ জন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়। এদের মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই পাকিস্তানে ফিরেছেন ৫৫২ জন।

প্রশ্নকর্তা গত তিন বছরের তথ্য চান। কিন্তু মন্ত্রী পুরো ডাটা দিতে পারেন নি।

প্রদেশভিত্তিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে, এই দেশগুলি থেকে বহিষ্কৃতদের বেশিরভাগই সিন্ধু প্রদেশের। ভিক্ষাবৃত্তির অভিযোগে বহিষ্কৃতদের মধ্যে কেবলমাত্র সে প্রদেশেরই রয়েছে ২ হাজার ৭৯৫ জন। অপরদিকে পাঞ্জাবে এটির সংখ্যা ১ হাজার ৪৩৭ জন।

বাকি প্রদেশগুলোর মধ্যে খাইবার পাখতুনখোয়া থেকে ১ হাজার ২ জন, বেলুচিস্তান থেকে ১২৫ জন, আজাদ কাশ্মির থেকে ৩৩ জন এবং ইসলামাবাদ থেকে ১০ জন রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৫, /রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit