সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক শার্শায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ১৪ জন ডেপুটি স্পিকারের উদ্যোগে ইউনিয়নে পর্যায়ে সোলার প্যানেল স্থাপন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ ‘তুই কি ছোলা বিক্রি করতে এসেছিস’ বাবর আজমকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন আশুলিয়ায় কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ নিহত ৮ আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিসোর্স মবিলাইজেশন সভা নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন ‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

টাকা ভাংতি দিলে যে মহা সওয়াবের ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : টাকা ভাংতি দেয়ার বিষয়টি ছোট হলেও এতে অনেক বড় সওয়াব রয়েছে, কারণ এটি মানুষের প্রয়োজন পূরণের একটি অনন্য মাধ্যম।

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন,وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى অর্থ: তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অন্যকে সাহায্য-সহযোগিতা করো। (সুরা মায়েদা, আয়াত: ০২)

এ আয়াতের দাবি হলো, কল্যাণকর ভালো কাজের ক্ষেত্রে যে কোনো মুসলিমকেই সহযোগিতা করতে হবে। ওই মুসলিম ব্যক্তি নিজ দলের অনুসারী কিংবা পছন্দের লোক না হলেও ইসলামের দাবি হলো- কল্যাণমূলক কাজে অংশগ্রহণকারী ব্যক্তি তার ভালো কাজের জন্য একে অপরকে সহযোগিতা পাবে। এ ব্যাপারে সালিম (রহ.) থেকে তার পিতার সূত্রে বর্ণিত, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

এক মুসলিম অপর মুসলিমের ভাই। কাজেই সে তার ওপর নির্যাতন করবে না এবং তাকে অসহায় অবস্থায়ও ছেড়ে যাবে না। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন মেটাবে, আল্লাহ তার প্রয়োজন মেটাবেন। একইভাবে যে ব্যক্তি কোনো মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিনে তার বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন। (আবু দাউদ, হাদিস: ৪৮৯৩)

আরেক হাদিসে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

কোনো মুসলমান ব্যক্তির দোষ-ত্রুটি যে লোক গোপন রাখে, তার দোষ-ত্রুটি আল্লাহ  দুনিয়া ও আখিরাতে গোপন রাখেন। যে পর্যন্ত বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকে সে পর্যন্ত আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন।’ (তিরমিজি, হাদিস: ১৪২৫)

একজন টাকা ভাংতি চায় অবশ্যই বিপদে পড়ে। কারও উপকার করাটা মুমিন হিসেবে ঈমানী দায়িত্ব। অন্যের কষ্ট লাঘব ও উপকারে আমাদের এগিয়ে এলে উপর্যুক্ত সওয়াব ও মহান আল্লাহর সাহায্য পাওয়া যাবে। টাকা ভাংতি দেয়া একটি সাধারণ কাজ হলেও, কারো প্রয়োজন পূরণ ও অসুবিধা দূর করার মাধ্যমে এটি মহা সওয়াবের কারণ হতে পারে। এটি ইসলামে পরস্পরের প্রতি সহানুভূতির চমৎকার উদাহরণ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৫, /রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit