শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

যুদ্ধবিরতির পর জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান, নিহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতশাসিত জম্মু-কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কথিত তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। আর একজন ওই এলাকায় উপস্থিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, প্রথমে কুলগামে সংঘর্ষ শুরু হয়েছিল, পরে শোপিয়ানের একটি জঙ্গলে স্থানান্তরিত হয়।  সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর নিরাপত্তা কর্মীরা প্রায় দুই ঘন্টা ধরে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। 

ভারতীয় সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, ‘১৩ মে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোপিয়ানের শোকাল কেলার এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি জানতে পেরে সেনাবাহিনী অভিযান শুরু করে।  অভিযান চলাকালীন, সন্ত্রাসীরা গুলি চালায় যার ফলে উভয়পক্ষের মধ্যে ভয়াবহ গুলিবর্ষণ শুরু হয়।  এতে তিনজন সন্ত্রাসী নিহত হন। ’

অভিযান এখনো চলছে বলেও উল্লেখ করা হয় পোস্টে। কাশ্মীরের পেহেলগামে ২৬ জন নিহতের ঘটনায় ভারত-কাশ্মীরের মধ্যে শুরু হয় সংঘাতের অবসানের পরই এই অভিযান চালানো হলো। পেহেলগামকাণ্ডকে কেন্দ্র করেপাকিস্তানে ভারতের ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার পর চারদিনের পালটাপালটি সংঘর্ষ হয় ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে।  এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এদিকে,  সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘অপারেশন সিঁদুর’ শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, ‘পাকিস্তানের জানা উচিত, হামলা এখনও শেষ হয়নি। সন্ত্রাসবাদী স্থাপনার বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেই এগুলো কেবল স্থগিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ এই মানদণ্ডে পরিমাপ করব যে পাকিস্তান ভবিষ্যতে কী ধরনের মনোভাব গ্রহণ করবে। যদি পাকিস্তান পিছু হটে বা বিভ্রান্ত করে, আমি আবারও বলছি, আমরা কেবল আমাদের প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত করেছি।’

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit