রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

চার নেতা ও গণঅভ্যুত্থানে শহিদদের সাংবিধানিক স্বীকৃতির প্রস্তাব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩৩ Time View

ডেস্ক নিউজ : মাওলানা ভাসানী, এ কে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান এই চার নেতার সাংবিধানিক স্বীকৃতি চেয়েছে ভাসানী জনশক্তি পার্টি। একইসঙ্গে তারা মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানে শহিদদেরও সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে।

বৃহস্পতিবার (৮ মে) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এ দাবির কথা তুলে ধরেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। এ সময় ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সংস্কার মাধ্যমে একটি নতুন বাংলাদেশে বিনির্মাণ করতে চায় ভাসানী জনশক্তি পার্টি। জাতীয় বীরদের সম্মান প্রদর্শনসহ বেশ কিছু প্রস্তাব নিয়ে এসেছি।

ঐকমত্য কমিশনের কাছে দেওয়া দলটির প্রস্তাবনার মধ্যে রয়েছে- প্রার্থীর ন্যূনতম বয়স ২৫ বছর, রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর, নির্বাচিত সরকারের মেয়াদ ৫ বছর, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস করা। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভাসানী জনশক্তি পার্টির নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হোন বা অন্য যেকোনো পদে থাকুন, কেউই যেন আইনের ঊর্ধ্বে না যেতে পারেন সেই বিষয়কে সামনে রেখেই কাজ করছে ঐকমত্য কমিশন।

আলোচনায় ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু’র নেতৃত্বে দলটির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম এবং প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুল কাদের, পারভীন নাসের খান ভাসানী এবং আমিনুল ইসলাম সেলিমসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৫, /বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit