আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক মধ্যপ্রাচ্যের তিন দেশে হামলা চালিয়েছে ইরান। দেশগুলি হলো- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েত।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলের তিনটি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর পরপর কয়েক দফায় হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। আবুধাবির আল-ধাফরা, কুয়েতের আল-আদিরি এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন আলিরেজা তাংসিরি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমানের জ্বালানি মজুত রাখার ট্যাংক ছিল ওই হামলার লক্ষ্যবস্তু।
কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৬,/রাত ৮:১৫