শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

শার্শায় শুরু হয়েছে আমের বাজার

মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা ।
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫৬ Time View

মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় শুরু হয়েছে আমের বাজার। ৬মে মঙ্গলবার সকাল থেকে শার্শার বাগুড়ী বেলতলা বাজারে শুরু হয়েছে এ আমের বাজার। আম চাষীরা তাদের বাগানের পরিপক্ক আম এই বাজারে বিক্রি শুরু করেছে। প্রায় শতাধিক আড়ৎদার চাষীদের এই আম পাইকারদের হাতে বিক্রি করবে।

আড়ৎদারেরা প্রতি দিনদেশের বিভিন্নজেলার পাইকারদের কাছে কোটি কোটি টাকার বিভিন্ন জাতের আম এই বাজারে বিক্রি করবে। বিনিময়ে পাবে কমিশন। শার্শা উপজেলা প্রশাসনের নির্দেশনায় শার্শা উপজেলার আম চাষি, আমের আড়ৎদার ও আম ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় মাধ্যমে ৬মে শুরু হলো আমের বাজার। শুরুতে এই আমের বাজারে গোবিন্দভোগ,গোপালভোগ,বোম্বায়সহ কয়েকটি আগাম জাতের আম এসেছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে বাগুড়ী বেলতলা আমের বাজারে জমজমাট ভাবে শুরু হয়েছে আমের বেচাকেনা। দেশের বিভিন্ন জেলার আম ব্যবসায়ীদের আগমনে আড়ৎদারেরা খুশি। শুরুতে আমের কেজিদর একটু কম হলেও চাহিদার সাথে সাথে আমের কেজিদর বাড়বে বলে জানা গেছ্। এ ব্যাপারে জানতে চাইলে বাগুড়ী বেলতলা বাজারের আড়ৎদার আক্তারুল কবির জুয়েল ও আতিয়ার রহমান জানান, এ বছর আমের ভালো ফলন হয়েছে। কোন দূর্যোগ না হলে চাষীরা লাভবান হবে। তারা বলেন দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের সব চাইতে বড় আমের বাজার যশোর জেলার বাগুড়ী বেলতলা আমের বাজার। এখানে প্রতিদিন হাজার হাজার মত আম বেচাকেনা হয় বলে জানান।

এ ব্যাপারে জানতে চাইলে বাগুড়ী বেলতলা আম বাজারের সভাপতি মাহামুদ আলী ও সাধারন সম্পাদক কামরুজ্জামান মুন্না বলেন শুরুতেই পর্যাপ্ত আম বাজারে এসেছে। পর্যায় ক্রমে আরও আম বাজারজাত হবে। তারা বলেন এই বাজারে আগাম আম উঠার কারনে দেশের ৬৪ জেলার আম ব্যবসায়ীরা এ বাজার থেকে পাইকারী দরে আম ক্রয় করে। এই বাজারে পরিবহন ব্যবস্থা সহজ ও সুলভ্য থাকায় ব্যবসায়ীরা বাড়তি সুবিধা পাই।বাজারের সভাপতি ও সাধারন সম্পাদক জানান, এই বাজারে আম বোঝাই ট্রাক, পিকআপ ও যানবাহন থেকে ট্রাক শ্রমিকের একটি চক্র চাঁদা আদায়ের পাইতারা করছে। এ ব্যাপারে তারা পুলিশ প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা জানান, এই বাজারে কোন ভাবে কোন অসাধু ব্যবসায়ী বা আড়ৎদার আমে কোন প্রকার ক্যামিক্যাল ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এ ব্যাপারে জানতে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ কে এম রবিউল ইসলাম বলেন শার্শার কোন বাজারে চাঁদাবাজদের কোন ছাড় নেই। চাঁদাবাজ যেই হোক অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। তিনি বলেন সম্প্রতি বাগুড়ি বেলতলা বাজারে আমব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়ার অভিযোগে এক চাঁদাবাজের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ঐ চাঁদাবাজকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে। এ জন্য কোন প্রকার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান বলেন গত ৪মে শার্শা উপজেলার আম চাষী, আড়ৎদার ও ব্যবসায়ীদের নিয়ে মত বিনিময়ের মাধ্যমে ৬মে থেকে শার্শার বাগুড়ী বেলতলা বাজারে এ মৌসুমের আম বাজারজাত শুরু হয়েছে। তিনি বলেন বাজারে কোন প্রকার অপরিপক্ক আম ও আমে কোন প্রকার ক্যেমিক্যাল ব্যবহার করলে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /বিকাল ৫০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit