সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

শার্শায় সাবেক চেয়ারম্যানসহ ৭ আওয়ামীলীলীগ ও যুবলীগের নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৮০ Time View

শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার সাত আওয়ামীলীলীগ ও যুবলীগের নেতাকে গ্রেপ্তার করেছে কিরগাছা থানা পুলিশ। ৫মে সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঝিকরগাছা থানার অফিসার ইন চার্জ বাবলুর রহমান খান। এর আগে ৪মে রবিবার রাত ৮ টার দিকে উপজেলার পৌর সদরের পারবাজার পাঁচপুকুরের পাশের একটি ভাড়াকরা ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের ইউনিয়ন সাধারন সম্পাদক মফিজুর রহমান (৬০), লটাদিঘী গ্রামের আব্দুল মানিকের ছেলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল হোসেন (৪৪), চটকাপোতা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য সাহেব আলী (৫৪), পান্তাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য মহিউদ্দিন আলম তোতা মেম্বার (৪০), শিয়ালঘোনা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শার্শা ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামীলীগেরসহ-সভাপতি আব্দুল খালেক মেম্বার (৫৪),শার্শার মেঠোপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে ও ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি হায়দারআলী (৩৭) ও শার্শার কাজী পাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য কাজী আক্তারুজ্জামানমা খন (৫০)।

পুলিশ জানায়, রবিবার ৪মে রাতে গোপন সংবাদে তারা জানতে পারেন আওয়ামীলীগ ও যুবলীগের সাতজন নেতা ঝিকরগাছা পারবাজার এলাকার একটি ভাড়া বাড়ি থেকে নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এছাড়া গত বছরের ৫ আগস্ট আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইন চার্জ বাবলুর রহমান খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুওে তাদেরকে যশোর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপাওে শার্শা থানার অফিসার ইন চার্জ কে এম রবিউল ইসলাম বলেন শার্শা থানার বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান সহ ৭ জন আওয়ামীলীগেরনেতা নাশকতার জন্য ঝিকরগাছা থানার একটি ভাড়া বাড়িতে অবস্থান করছিল। এ সময় ঝিকরগাছা থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে তাদের আটক করে। তিনি বলেন আদালতের মাধ্যমে কোন তথ্য প্রমানের প্রয়োজন হলে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit