বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

শার্শায় বিদেশ প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি দেখিয়ে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা ; গন:ধোলাই মনিরুল

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৭৮ Time View

ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলায় বিদেশ প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে দীর্ঘ দেড় বছর ধরে অনৈতিক কাজ করে আসছে আমতলা গাতিপাড়া গ্রামের মোঃ সামাজুল ইসলাম (৩৫) নামে এক লম্পট। সামাজুল আমতলা গতিপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। ভুক্ত ভোগীর পরিবার ও প্রতিবেশিরা বার বার নিষেধ করা সত্বেও সামাজুল কাউকে পরোয়া না করে সে তার সম্পর্কে চাচিকে তার সাথে অনৈতিক কাজ করতে বাধ্য করে। গত ১ মে বৃহস্পতিবার রাত ১ টার সময় লম্পট সামাজুল তার চাচির ঘরে গেলে অনৈতিক অবস্থায় প্রতিবেশিদের হাতে ধরা পড়ে। এ সময় প্রতিবেশি ও গ্রামের সাধারন লোকজন সামাজুলকে বেদম ভাবে গন পিটুনি দেয়।

খবর দেয় শার্শা থানা পুলিশকে। পুলিশের কথা শুনে সামাজুলের বড় ভাই নজরুল ইসলাম একদল দূর্বৃত্ত সাদে নিয়ে ঘটনা স্থলে এসে বোমা বিষ্ফোরন ঘটিয়ে কালু নামে একজনকে পিটিয়ে সামাজুলকে ছিনিয়ে নেয়। এ সময় সামাজুলের ভাই নজরুলসহ তার সাথে থাকা দূর্বৃত্তরা ভুক্ত ভোগির বাড়ি ভাংচুর করে ক্ষতি সাধন করে। এরপর থেকে ভুক্তভোগির পরিবারের ১০জন সদস্য গত তিনদিন ধরে বাড়ি ছাড়া।যে কারনে ভুক্তভোগিরা এখনও থানায় অভিযোগ করতে পারেনি। এ ঘটনায় আমতলা গাতিপাড়া এলাকায় ব্যপক উত্তেজনা বিরাজ করছে।যে কোন মুহুর্তে সংঘর্ষ বাধতে পারে। বিষযটি প্রশাসনের দৃষ্টি প্রয়োজন। এ ব্যাপারে জানতে চাইলে ভুক্তভোগির পরিবারের সদস্য আবু জাহিদ জানান, তার চাচা মামুন বিশ্বাস বিদেশ প্রবাসী। এই সুযোগে প্রতিবেশি সামাজুল গত দেড় বছর ধরে তার চাচি ও চাচির দুই শিশু সন্তানকে হত্যার হুমকি দিয়ে অনৈতিব কাজ করছে। জাহিদ বলেন তারা একাধিকবার প্রতিবাদ করা সত্বেও গত ১মে রাতে সামাজুল তার চাচির ঘরে ঢুকে অনৈতিক কাজে বাধ্য করে ।

এ সময় ঘটনাটি তারা বুজতে পেরে সামাজুলকে হাতে নাতে আটক করে। এসময় প্রতিবেশি ও গ্রামের সাধারন জনগন লম্পট সামাজুলকে গনধোলাই দেয়। এ খবর পেয়ে সামাজুলের ভাই সন্ত্রাসী বাহীনি নিয়ে ঘটনা স্থলে এসে তাদের মারপিট করে ও বোমা বিষ্ফোরন ঘটিয়ে সামাজুলকে ছিনিয়ে নেয়। তিনি বলেন তাদের পরিবারের ১০ জন সদস্য গত তিন দিন ধরে বাড়ি ছাড়া রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জকে এম রবিউল ইসলাম বলেন ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তা তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।  

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৫, /বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit