বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

চৌগাছায় জামায়াত নেতা মুক্তার হোসেনের মাগফিরাত কামনায় দোয়ামাফিল

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৬৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় প্রয়াত জামায়াত নেতা আলী আশরাফ মুক্তার হোসেন দেওয়ানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ লা মে) বিকেলে পৌর শহরের ইছাপুর দেওয়ানপাড়া জামে মসজিদে এ মাফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রয়াত জামায়াত নেতা আলী আশরাফ মুক্তার হোসেন দেওয়ানের ভাই চৌগাছা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান শামছুস জুহা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা নুরুল ইসলাম।
মাস্টার রেজাউল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী রহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস ও পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক প্রমুখ।

প্রয়াত জামায়াত এ জামায়াত নেতা চৌগাছার একমাত্র পত্রিকা পরিবেশক প্রয়াত জামায়াত নেতা শিক্ষাবিদ মাওলানা সাইদুল ইসলামের আপন ছোট ভাই ও প্রেসক্লাব চৌগাছার পত্রিকা বিষয়ক স¤পাদক ও দৈনিক ভোরেরডাক পত্রিকার সাংবাদিক দেওয়ান শফিকুল ইসলামের চাচা। তিনি গত শুক্রবার ২৫ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি পৌর শহরের ইছাপুর দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা ও চৌগাছা বাজারের দেওয়ান বুক ডিপোর সত্বাধিকারী ছিলেন। মৃত্যু কালে প্রয়াত এ জামায়াত নেতা ১ স্ত্রী ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি, দুস্থদের মাঝে খাবার বিতরণ, মিলাদ ও দোয়া মাফিল শেষে বিশেষ মোনাজাত করা হয়। এ দোয়া মাহফিলে উপজেলা বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধানগণ, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধিজন উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইছাপুর দেওয়ানপাড়া জামে মসজিদের খতিব মুফতি আলা উদ্দীন।

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৫, /রাত ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit