শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায় প্রথম হলেন কুড়িগ্রামের আব্দুল্লাহর রাদ

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৫৬ Time View
রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি : আব্দুল্লাহ রাদ বিন রাজু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫  এ বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে  প্রথম স্থান অর্জন করেছেন। সে কুড়িগ্রাম সদর উপজেলা কাঁঠালবাড়ি ইউনিয়নের হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। সাংবাদিক রাজু আহমেদ ও শিক্ষিকা নূরী আক্তারের প্রথম সন্তান রাদ। 

২৯ এপ্রিল অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযোগিতায় রংপুর বিভাগ হতে এই কৃতিত্ব লাভ করেছে সে। আব্দুল্লাহ রাদ এর আগে স্কুল, ইউনিয়ন, উপজেলা  ও জেলা পর্যায় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগী নির্বাচিত  হয়েছিল।  এবার বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে প্রতিযোগিতায় রংপুর বিভাগে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে প্রতিযোগি নির্বাচিত হয়েছে আব্দুল্লাহ রাদ ।
রাদের বাবা-মা বলেন, ‘সন্তানের সফলতা প্রত্যেক বাবা-মায়ের কাছে গর্বের বিষয়।’ আব্দুল্লাহ রাদ বড় হয়ে ছোট দাদা-দাদির মত ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান। হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা শরিফা বেগম বলেন, ‘ তার এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। রাদের সাফল্যের পেছনে তার বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। আমরা চাই সে আরও বড় কিছু করুক।’
স্কুলের প্রাক্তন সভাপতি মো. শহিদুল  ইসলাম বলেন, ‘রাদ এখন শুধু কুড়িগ্রাম নয়,  রংপুর বিভাগের ৮টি জেলার গর্ব। তার এ সাফল্য তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’ছবির ক্যাপশনঃ সদর ইউএনও, শিক্ষক ও অভিভাকদের সাথে প্রথম স্থান অধিকারী শিশু আব্দুল্লাহ রাদ। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit