শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

গা ছমছমে ভুতুড়ে গল্পে ঐন্দ্রিলা-অঙ্কুশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : সিনেমাটি পরিচালনা করেছেন রাজা চন্দ। আগামী ২৩ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিনেমার পোস্টার। সিনেমার পোস্টার দেখে বেশ বোঝাই যাচ্ছে, একটি গা ছমছমে ভুতুড়ে গল্প খুব শিগগিরই দেখতে চলেছেন দর্শকরা।

পোস্টারে দেখা যাচ্ছে, একটি কবরস্থানে দাঁড়িয়ে রয়েছেন ৬ জন ব্যক্তি। সবার সামনে দেখা যাচ্ছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে। একপাশে দাঁড়িয়ে রয়েছেন তুলিকা বসু এবং শান্তিলাল মুখোপাধ্যায়, অন্যদিকে দাঁড়িয়ে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী এবং সাহেব ভট্টাচার্য। ছবিটির পেছনে দেখা যাচ্ছে একটি বিশাল বড় চাঁদকে, যার নাম অনুসারেই সম্ভবত সিনেমার নাম রাখা হয়েছে।

সিনেমাটির পোস্টার শেয়ার করে এসকে মুভিস- এর পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ‘জীবন মরণের মাঝে রয়েছে এক অজানা জগৎ, তার অনুসন্ধান কি দিতে পারবে চন্দ্রবিন্দু?’ক্যাপশন পড়ে বেশ বোঝাই যাচ্ছে একটি অপ্রাকৃতিক ঘটনার ওপর নির্ভর করে পুরো সিনেমাটি তৈরি করা হয়েছে। অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা প্রযোজিত এই ছবিতে আবার শুনতে পাবেন অনুপম রায়ের বেশ কিছু সৃষ্টি। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit