শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা

সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শাহতাজ মনিরা হাশেম। বিজ্ঞাপন থেকে নাটক, সবখানেই ছিল তার সরব উপস্থিতি। তবে সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে বিয়ের পর থেকেই পর্দা থেকে খানিকটা দূরে রয়েছেন শাহতাজ। বর্তমানে পুরোদমে সংসার নিয়ে ব্যস্ত থাকলেও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তিনি। 

বুধবার বিকেলে ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শাহতাজ, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। বর্তমানে তিনি থাইল্যান্ডের পাতায়া বিচে অবস্থান করছেন।এদিন শেয়ার করা ওই ছবিগুলোতে শাহতাজকে দেখা গেছে সৈকতে গোধূলি লগ্ন উপভোগ করতে। শাহতাজকে পরনে ছিলো সাদা রঙের একটি অফ-শোল্ডার গাউনে, যা তাকে বেশ মোহনীয় করে তুলেছে। এছাড়াও চুলে লাগানো বড় সাদা ফুল তার সৌন্দর্যে আলাদা মাত্রা এনেছে।

এছাড়াও সৈকতের বালু তটে রেস্টুরেন্টের আলোকসজ্জিত পরিবেশের মাঝে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দিনের সমাপ্তি টানার এর চেয়ে ভালো উপায় আর হতে পারে না’।

ছবিগুলো প্রকাশের পর শাহতাজের ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে প্রশংসায় মেতেছেন। একজন অনুরাগী লিখেছেন, ‘হোয়াইট অ্যাঞ্জেল’, আরেকজন লিখেছেন ‘গর্জিয়াস’। কেউ কেউ তার এই নতুন লুক দেখে তাকে ‘সো প্রিটি গার্ল’ বলেও অভিহিত করেছেন।

আড়ালে থাকার কারণ ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ কাজ কমিয়ে দেওয়া নিয়ে শাহতাজ কখনো পরিষ্কার করে কিছু বলেননি। নাটক, টেলিছবি এবং মিউজিক ভিডিওতে তার যে দারুণ পথচলা শুরু হয়েছিল, তা এখন সামাজিক মাধ্যমের সরব উপস্থিতিতেই সীমাবদ্ধ।

 

 

কিউএনবি/খোরশেদ/২৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit