মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥ হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত শেখ হাসিনা, মনিরুল ও হারুনসহ ১০ আসামির বিরুদ্ধে শুনানি ২৮ অক্টোবর পাক অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া

তীব্র গরমে ত্বক ভালো রাখবেন যেভাবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৭২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক: গরমের দিনে সুস্থ থাকতে হলে শুধু শরীরের যত্ন নিলেই চলবে না, ত্বকের দিকেও নজর দেওয়া খুব জরুরি। 

বিশেষ করে যারা প্রতিদিন বাইরে যান, তারা বাড়ি ফিরে অবশ্যই মুখ ভালোভাবে পরিষ্কার করে ফেসওয়াশ ব্যবহার করুন। এতে ত্বকের জ্বালাভাব অনেকটাই কমে যাবে।

এই সময় অবহেলায় ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে, তাই গরমকালেও ত্বকে নিয়মিত ক্রিম লাগানো প্রয়োজন।

জেল বেসড প্রোডাক্ট ব্যবহার করলে ত্বকে চিটচিটে ভাব আসবে না, বরং হাইড্রেটেড থাকবে। বাইরে থেকে ফিরে মুখ ভালোভাবে পরিষ্কার করাটা অত্যন্ত জরুরি। 

ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে ত্বকে জমে থাকা ধুলা, তেল ও ঘাম দূর হয়। আর সানস্ক্রিন তো অবশ্যই ব্যবহার করতে হবে।

উচ্চ এসপিএফযুক্ত সানস্ক্রিন ত্বককে ট্যান ও রোদে পোড়া থেকে বাঁচায়।

গরমে সহজপাচ্য, কম তেল-মশলাযুক্ত খাবার খাওয়া উচিত। এতে খাবার সহজে হজম হয় ও শরীরও হালকা থাকে। 

বাইরে বেরোনোর সময় হিটস্ট্রোকের সম্ভাবনা থাকে। তাই সঙ্গে রাখুন ছাতা, টুপি, সানগ্লাস, জলভর্তি বোতল ও সুতির পাতলা স্কার্ফ। 

এই সময় সবচেয়ে বেশি দেখা যায় ডিহাইড্রেশনের সমস্যা। তাই এমন খাবার ও পানীয় বেছে নিতে হবে যা শরীর ঠাণ্ডা রাখে। পানিযুক্ত ফল, ডাবের পানি, টকদই ইত্যাদি শরীরকে হাইড্রেটেড রাখে। 

গরমকালে সঠিক পোশাক নির্বাচনও জরুরি। সুতির আরামদায়ক পোশাক পরলে ত্বকে র‍্যাশ বা অ্যালার্জির সমস্যা কম হবে এবং সারা দিন স্বস্তি পাবেন।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৫,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit