মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥ হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির মহেশপুর (চাকলাপাড়া) ছোট যমুনা তিলাই নদীর উপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার ৮শত ৮৪ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটি প্রকল্প পরিচালকের পরিদর্শন। ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়নে এলজিইডি কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে।

তার মধ্যে উপজেলার শিবনগর ইউপির মহেশপুর (চাকলাপাড়া) ছোট যমুনা তিলাই নদীর উপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটি প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ ইউনুস আলী বিশ্বাস ও দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন গত ২১ শে সেপ্টেম্বর সরে জমিনে ব্রীজে গিয়ে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীকে নির্মিত নতুন ব্রীজের বিভিন্ন স্থান পরিদর্শন করান। ব্রীজ নির্মাণের কাজ সুষ্ঠ ও সুন্দর হওয়ায় দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও ফুলবাড়ী উপজেলা প্রকৌশলীর প্রশংসা করেন। পুরো নির্মাণ কাজের তদারক করেন দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী।

উল্লেখ্য যে, ১৯-০৮-২০২১ ইং তারিখে মের্সাস রফিক এন্টার প্রাইজ ঢাকা, এই কাজটি পেয়ে থাকেন। ব্রীজটির দূরত্ব ৫০ মিটার । ১৪-০৫-২০২৬ ইং তারিখে ব্রীজটির নির্মাণ কাজ ঠিকাদার শেষ করেন। ব্রীজটি নির্মাণ হওয়ার পর শিবনগর ইউপির মহেশপুর (চাকলাপাড়া) হতে খিয়ারপাড়া পর্যন্ত এই এলাকার মানুষ দীর্ঘদিনের যাতাযাতের পথ সুগম হলো। পশ্চিমদিকে বন বিভাগের বিশাল বাগান থাকায় এই এলাকায় পিকনিক স্পট গড়ে উঠতে পারে।

এখন ব্রীজটি নির্মাণ হওয়ায় শিবনগর ইউনিয়ন বাসীর দীর্ঘদিনের ভোগান্তির সমাপ্তি ঘটে। এ দিকে ফুলবাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা পরিশোধের ৪ তলা ভবন নির্মাণ করেন, ১ কোটি ৬৮ লক্ষ ৪৫ হাজার ৮ শত ৮০ টাকা ব্যয়ে। ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়নে রাস্তা নির্মাণ ও ২ টি ভূমি অফিস নির্মাণ কাজে ব্যয় হয় ৫৮৩ কোটি ৭ লক্ষ ৮৯ হাজার ৪শত ৪৭ টাকা।

কাজগুলি টিকসই ও দীর্ঘমেয়াদি যাতে হয় সে দিকে লক্ষ রেখে অফিসের অন্যান্য সহকারী প্রকৌশলীরা দায়িত্ব নিয়ে ঠিকাদারের কাছ থেকে কাজ বুঝে নিচ্ছেন। এতে সরকারের ভবিষ্যতে কাজগুলিতে ব্যয় কমবে। ফুলবাড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম গত ২০-০৩-২০২৪ ইং তারিখে যোগদান করার পর তিনি ফুলবাড়ী উপজেলার উন্নয়ন কাজগুলিতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit