মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥ হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা

আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “ শিক্ষকদের পাশে ; পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও কলেজ শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষকরা ব্যানার ও ফেস্টুন নিয়ে শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, পেশাগত নিরাপত্তা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বিভিন্ন দাবী তুলে ধরে শ্লোগান দেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রেজা আল মামুন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আরো বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মজনুল ইসলাম (নয়ন), আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সাতখামার ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, পূর্ব দারখোর দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মোঃ সোলায়মান আলী, ধামোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে শিক্ষার মান আরো উন্নত হবে। দেশ ও জাতির উন্নয়নে শিক্ষকদের অবদান যথাযথভাবে মূল্যায়নেরও আহ্বান জানান তারা।

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit