মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥ হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা

আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামন্ডপ সমুহের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়।

সভায় উপজেলার বিভিন্ন পুজামন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়র রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন, উপজেলা হিন্দু,বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরু প্রমুখ।

সভায় প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য,স্থানীয় সংবাদকর্মী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্গাপূজা চলাকালে সকলকে দায়িত্বশীল ভুমিকা পালন এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গপূজা নির্বিঘ্নে  সম্পন্ন করতে প্রয়োজনীয় সবধরণের প্রশাসনিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit