মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥ হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা

পাক অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের পাকিস্তানের ছোটপর্দার জনপ্রিয় মুখ ওয়াহাজ আলি। ছোটপর্দার এ অভিনেতা ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়। এরপর ‘ইশক জালেবি’, ‘দিল নওয়াজ’, ‘ফিতুর’সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করে নিজেকে পরিচিত করে তোলেন। তবে তাকে আন্তর্জাতিকভাবে দর্শকদের কাছে পরিচিতি এনে দেন ‘তেরে বিন’ সিরিয়াল।

সম্প্রতি আলোচিত সিরিয়াল ‘তেরে বিন’–এ মুরতাসিম চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন এ অভিনেতা। আর এই নাটকের সূত্র ধরেই ওয়াহাজ আলি পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারতে পরিচিতি পেয়েছেন। ঢাকায় আসার কথা জানিয়েছিলেন কয়েক দিন আগেই। আর এবার দেখা গেল ঢাকার মঞ্চে ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার সঙ্গে। 

শনিবার ( ৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ফ্যাশন শো ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ শীর্ষক আয়োজনে অংশ নেন ওয়াহাজ আলি। সেই ফ্যাশন শোতে অভিনেত্রী নুসরাত ফারিয়াও ছিলেন। শোর ফাঁকে তোলা ওয়াহাজ আলির সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। সেই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— জামদানি পরে গর্বের সঙ্গে হেঁটেছি, ভালোবাসা দিয়ে প্রতিনিধিত্ব করেছি, আর স্মৃতি জমিয়েছি।

এ ছবি প্রকাশ করার পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছবিতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে জামদানি মোটিফের গাঢ় বেগুনি স্ট্র্যাপলেস লেহেঙ্গায়। যেখানে পোশাকের সঙ্গে মানানসই ছিল হার, ঝুমকা, চুড়ি আর টিকলি। অন্যদিকে ওয়াহাজ আলির পরনে ছিল গাঢ় নীল ফরমাল স্যুট ও একই রঙের শার্ট। ছবিতে হাজারও ভক্ত-অনুরাগী রিঅ্যাক্ট, অনেকে কমেন্টও করেছেন। আবার অনেকেই দুজনকে একসঙ্গে কাজ করার কথা বলেছেন। জানা গেছে, ফ্যাশন শো ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ মিস ওয়ার্ল্ডে বাংলাদেশ সামানজার সাঈদসহ আরও অনেকে অংশ নেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit