সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৮০ Time View

এম এ  রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরিকে গ্রেফতার করেছেন যশোর  ডিবি পুলিশ। সোমবার (২৮ এপ্রিল)  বিকেলে ফুলসারা ইউনিয়ন পষিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মেহেদি মাসুদ ফুলসারা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রের মহড়ায় তিনি উপজেলার রাজপথ দখলে নিয়ে আন্দোলন দমনের সর্বাত্মাক চেষ্টা করেন। মাসুদ চৌধুরির নির্দেশেই ছাত্রলীগের গুন্ডারা উপজেলা ছাত্র শিবির ও ছাত্রদলের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেয়।

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মঞ্জুরুল হক ভূইঁঞা  জানান, মেহেদি মাসুদ চৌধুরি যশোর জেলা বিএনপির অফিসে ভাংচুর ও অগ্নি সংযোগ ঘটনায় মামলার আসামি। অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে মেহেদি মাসুদকে গ্রেফতার করেছেন। পরে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য ৪ আগষ্ট যশোর জেলা বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল গফুর গত ৮ সেপ্টেম্বর কোতয়ালি থানায় একটি দাযের মামলা করেন। এই মামলায় ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০/১৫০ জনের কথা বলা হয়।

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৫,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit