বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

সৌদিতে কর্মরত অবস্থায় মারা যাওয়া বিএনপি কর্মীর লাশ আখাউড়ায় দাফন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৬৭ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মারা যাওয়া বিএনপি কর্মী রফিক মিয়ার লাশ তার নিজ এলাকার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধাতুরপহেলায় দাফন করা হয়েছে। রবিবার দুপুরে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। রফিক মিয়া ছিলেন বিএনপি’র একনিষ্ট কর্মী। তিনি প্রবাসে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলের হয়ে প্রচার-প্রচারণা চালাতেন। আখাউড়া উপজেলা প্রবাসী জিয়া পরিষদের উপদেষ্টা ছিলেন রফিক মিয়া। দাফনের আগে তার লাশ দলীয় পতাকায় মোড়ানো ছিলো।
গত ৬ এপ্রিল সৌদির রিয়াদ শহরের আল তুহিন নামে একটি কম্পানিতে কাজ করার সময় অসুস্থ হয়ে মারা যান রফিক মিয়া। গত শুক্রবার রাতে তার লাশ দেশে আসে। রফিক মিয়া প্রায় ২০ বছর ধরে সৌদি আরবে বসবাস করছিলেন। রবিবার ধাতুর পহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজায় বিএনপি. জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এসময় রফিক মিয়াকে বিএনপি’র একনিষ্ট কর্মী হিসেবে উল্লেখ করা হয়।

কিউএনবি/অনিমা/২৮ এপ্রিল ২০২৫,/সকাল ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit