মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান

মনিরামপুরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৬৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে চলতি মৌসুমে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সরকারি খাদ্যগুদামে আয়েজিত সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা ধান-চাল সংগ্রহক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহার সভপতিত্বে এবং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত অফিসার(ওসিএলএজডি)মতিয়ার রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার শাহরিয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাকিম আল রাব্বি সাকিব, রাইচ মিল মালিক সমিতির সভাপতি অরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মোস্তাফিজুর রহমান। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা জানান, এবার ধান সংগ্রহ করা হবে ৩৬ টাকা কেজি দরে এক হাজার নয়’শ ৩১ মে:টন। চাল সংগ্রহ করা হবে ৪৯ টাকা কেজি দরে মোট তিন হাজার পাঁচ’শ ৩৭ মে:টন। দেশব্যাপী ২৪ এপ্রিল থেকে সংগ্রহ শুরু হলেও মনিরামপুরে শুরু করা হয় ২৭ এপ্রিল থেকে এবং শেষ হবে ৩১ আগষ্ট।

কিউএনবি/অনিমা/২৮ এপ্রিল ২০২৫,/সকাল ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit