রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুরে সরকারি গাছ পড়ে কৃষক সুমনের ব্যপক ক্ষয়ক্ষতি

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৯৭ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ে সরকারি গাছ পড়ে বসত ঘর ভেঙ্গে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে একটি পরিবারের। ঘর হারিয়ে ব্যাপক কষ্টে আছেন ক্ষুদ্রকৃষক সুমন মিয়া ও তার পরিবার। এ ঘটনা ঘটেছে ২নং দুর্গাপুর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে। রোববার (২৭ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা গেছে, শনিবার (২৬ এপ্রিল) গভীর রাতে হঠাৎ ঝড় শুরু হয়। ওই ঝড়ে রাস্তার পাশের্^ রোপনকৃত সরকারি একটি গাছ পড়েযায় কৃষক সুমন মিয়া বসত ঘরের ওপর। এতে ঘরের আসবাবপত্র বিনষ্ট সহ ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ওই ঘর মেরামতের কোন সামর্থ না থাকায় সকলের সহযোগিতা চেয়েছেন দিন মজুর সুমন মিয়া। সুমন মিয়া বলেন, শনিবার গভীর রাতে হঠাৎ ঝড় শুরু হয়। পরে সরকারি গাছটি বসত ঘরের ওপর পড়ে সবকিছু নষ্ট হয়ে যায়। ছেলে-মেয়েদের নিয়ে অতি কষ্টে কোন রকমে রাতটি পার করলেও ঘর মেরামত করার কোন সামর্থ আমার নাই। আমি সকলের সহযোগিতা চাই। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেজোয়ানুল কবীর বলেন, কি পরিমান ক্ষতি হয়েছে তা নিরুপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

কিউএনবি/অনিমা/২৭ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit