রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

হজের প্রস্তুতি যেভাবে নেবেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : আর কয়েক দিন পরই শুরু হচ্ছে হজের ফ্লাইট। গোটা বিশ্ব থেকে কাবার মেহমানরা ছুটে চলবেন ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে। হজ একটি আর্থিক ও শারীরিক ইবাদত। লম্বা এই সফরে ইবাদতের নিয়ম-কানুন জেনে নেওয়া প্রত্যেক হজযাত্রীর জন্য আবশ্যকীয়।

হজযাত্রীরা বাংলাদেশ ত্যাগ করার আগেই এই প্রস্তুতি সম্পন্ন করে নেবেন। প্রথমবারের মতো যাঁরা হজে যাচ্ছেন তাঁদের জন্য একটি চ্যালেঞ্জিং সফর হতে যাচ্ছে। তাই যার যার মুয়াল্লিমের মাধ্যমে বা ভালো কোনো আলেমের তত্ত্বাবধানে হজের প্রশিক্ষণ নেবেন। হজের সময় বিশেষ করে ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ জিলহজ এই পাঁচ দিন কোথায় কিভাবে কোন কাজ করতে হবে—তা ভালোভাবে জেনে নেবেন।

কোথায় কোন দোয়া পড়তে হবে তা মুখস্থ করা কিংবা ছোট কোনো দোয়ার বই সঙ্গে রাখবেন। সফরে প্রয়োজনীয় জিনিসগুলো ল্যাগেজে করে অবশ্যই নিয়ে যাবেন। যেমন—পুরুষদের জন্য এহরামের কাপড় দুই সেট, দুই ফিতার জুতা বা স্যান্ডেল, সুগন্ধিমুক্ত সাবান, কেননা হজের সময় কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। ওষুধসহ প্রয়োজনীয় জিনিস নিয়ে নেবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার পাসপোর্ট, হজের নুসুক কার্ড, মুয়াল্লিম নাম্বার ও টাকা-পয়সা স্বযত্নে আপনার সঙ্গেই রাখবেন। তা অন্য কাউকে দিয়ে বহন করাবেন না। তা রাখার জন্য বেল্টের ব্যাগ বা গলায় ঝোলানো ব্যাগ ব্যবহার করবেন। সফরে প্রতিটি ব্যাগে হাজির নাম ও পাসপোর্ট, এজেন্সি ও ফোন নাম্বার দিয়ে ট্যাগ ব্যবহার করবেন। হজের মাসলা-মাসায়েলগুলো ঠিকমতো আদায়ের জন্য সঙ্গে একটি হজ গাইড বই রাখবেন অথবা আগে হজ করেছেন অভিজ্ঞ আলিমের সঙ্গেই থাকার চেষ্টা করবেন।
সর্বোপরি আল্লাহর কাছে সুষ্ঠুভাবে হজ আদায় এবং নিরাপদ সফরের জন্য দোয়া করা।

লেখক : খতিব টোলারবাগ, কেন্দ্রীয় মসজিদ, ঢাকা

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৫,/সকাল ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit