বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার নিষিদ্ধ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির

আখাউড়ায় বিএসএফ’র গুলিতে আহত বাংলাদেশি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৬৫ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তি হলেন, ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে মো. আসাদুল ইসলাম +২৮)। ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ইটনা সীমান্তে তিন রাউন্ড গুলি করে বিএসএফ। এতে আসাদুল আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আসাদুল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পিকআপ ভ্যান চালাতো। ১০ রমজানের দিনের সর্বশেষ সেখানে যায় সে। ফেরার পথে সপ গুলিবিদ্ধ হয়। বিএসএফ তাকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে।বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান জানান, ভারত সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। ওই ব্যক্তি নদী পার হওয়ার সময় গুলি করে বিএসএফ। আহত ব্যক্তির কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি বিএসএফ’র সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ঘটনাস্থলের কাছে সন্ধ্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 
কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৫,/রাত ৮:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit