বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ফুরাল ২০০ বছরের অপেক্ষা, বিষ্ণুপুরের ৩ হাজার বাসিন্দার মনে বাঁধভাঙা আনন্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৪১ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বিষ্ণুপুর (স্থানীয়ভাবে বেষ্টপুর নামেও পরিচিত) গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে পরিণত হয়েছে। প্রায় দুই শত বছর ধরে রাস্তাবিহীন দুর্ভোগ পোহানো এই গ্রামের মানুষ এবার পেয়েছে একটি মাটির রাস্তা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে গ্রামের অভ্যন্তরে নির্মিত এই নতুন রাস্তা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা। আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি এবং উৎসাহী গ্রামবাসী।

অনুষ্ঠান শেষে গ্রামবাসী আনন্দ-উৎসবে মেতে ওঠে। অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এলাকার বাসিন্দারা জানান, আগে বর্ষাকালে গ্রামের মানুষ নৌকা দিয়ে চলাচল করতেন। জরুরি সময়েও রোগী বহনে কিংবা স্কুলে যাওয়া শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন এই রাস্তা গ্রামবাসীর জন্য যেন নতুন এক দিগন্ত উন্মোচন করেছে।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন, “এই রাস্তা শুধু মাটি দিয়ে নির্মাণ নয়, এটি একটি ইতিহাসের অংশ। দুই শত বছর ধরে যোগাযোগের জন্য যে কষ্ট মানুষ করেছে, আজ সেই কষ্টের অবসান ঘটল। এ সড়ক গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

চেয়ারম্যান মিজানুর রহমান জানান, “এই রাস্তাটি ছিল গ্রামের মানুষের প্রাণের দাবি। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম—আজ আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। এটা আমার জন্য গর্বের।”

উল্লেখ্য, প্রায় পনে দুই কিলোমিটার দীর্ঘ এই কাচা রাস্তার নির্মাণকাজ শেষ হয় চলতি মাসের মাঝামাঝি সময়ে। দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণমন্ত্রনালয় আওতাধীন গ্রামীন অবকাঠামো নির্মাণ প্রকল্পে (কাবিখা) সরকারি অর্থায়নে রাস্তার নির্মাণকাজ বাস্তবায়ন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit