বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে মাদক সহ আটক-৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৩জন কে মাদক সহ আটক করেন। গত ২২ এপ্রিল আনুমানিক ভোর ৫টায় ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল এ.এম জাবের বিন জব্বার (পিএসসি) গোপন সূত্রে সংবাদ পেয়ে বিরামপুর উপজেলার কাটলা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মোঃ হোসেন আলীকে দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ভেলারপাড়া পাঁকা রাস্তার ধারে যাওয়ার নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক হাবিলদার মোঃ হোসেন আলী টহল দল নিয়ে রাস্ত উৎপেতে থেকে কার চালককে গাড়ি থামানোর নির্দেশ দেন। এ সময় টহল দলের সৈনিকগণ তাদেরকে ঘেরাও করে ফেলেন। আটককৃত তিন ব্যক্তিকে গাড়ি সহ বিশেষ ক্যাম্পে এনে তল্লাশি চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল সহ একটি প্রাইভেট কার (টয়োটা) একটি মটরসাইকেল (টিভিএস এ্যাপাসি) এবং ৫টি মোবাইল।

আটককৃত ব্যক্তিরা হলেন গাইবান্ধা জেলার পালাশবাড়ি ভগবানপুর গ্রামের মৃত্যু আব্দুর রাজ্জাক সরকারের পুত্র মোঃ সারোয়ার কবির রাফি (২৮), মোঃ সাইফুল ইসলাম এর পুত্র মোঃ মুন্না মিয়া (২২), বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের মোঃ বদিউজ্জামন এর পুত্র মোঃ বুলবুল হাসান (৩৮)। জবদকৃত মাদক ও যানবাহন সহ আটকৃত মালামালের মূল্য ২৩,৪৩,০০০/- টাকা। এ ব্যাপারে বিরামপুর থানায় আটককৃত ০৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এ.এম জাবের বিন জব্বার (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। সীমান্তে মাদক চোরাচালানীদের সাথে কোন আপোষ নেই সে যেই হোক না কেন।

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৫,/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit