বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ও ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যাবর্তনের বার্তা দিয়ে খুলনায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ।

রোববার (২০ এপ্রিল) ভোরে জিরোপয়েন্ট এলাকায় খুলনা জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলটি বের করা হয়।

এতে নেতৃত্ব দেন খুলনা জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফ।

মিছিলে অন্তর্বতীকালীন সরকার প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস সম্পর্কে কুরুচিপুর্ণ এবং শেখ হাসিনা ফিরে আসবে এসব স্লোগান দেয় আ’লীগের নেতাকর্মীরা।

মিছিলে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা কেউ ছিলেন না। তবে বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকার কয়েকজন নেতাকর্মীরা এতে অংশ নেন।

মিছিল বের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. আহসান হাবীব। সরকার বিরোধী মিছিলকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে শনিবার রাজধানী ঢাকার একটি থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর একদিন পরেই খুলনায় ঝটিক মিছিল করলো আওয়ামী লীগের নেতাকর্মীরা।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৫,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit