সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

বিটিভিতে ৪৯টি দেশে দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ দেখা যাবে রাষ্ট্রয়ত্ব চ্যানেল বিটিভিতে (বাংলাদেশ টেলিভিশন)। বিটিভি অ্যাপের মাধ্যমে বাংলাদেশসহ মহাদেশের ৪৯টি দেশে দেখা যাবে এই খেলা। এছাড়া অ্যাপল স্টোরেও পাওয়া যাবে এই অ্যাপ। 

২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে মাঠে গড়াবে ২৮ এপ্রিল। এর আগে গত ১৯ মার্চ আগ্রহীদের সম্প্রচার স্বত্ব কেনার জন্য প্রস্তাব আহ্বান করা হয়। কিন্তু ৭ এপ্রিলের সময়সীমার মধ্যে কেউই সম্প্রচার স্বত্ব কেনার জন্য আবেদন করেনি। 
 
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘরোয়া সিরিজগুলো মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে টি স্পোর্টস এবং জিটিভি সরাসরি সম্প্রচার করত। কিন্তু গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। 
 
বনানীতে আজ (১৯ এপ্রিল) এক অনুষ্ঠানে এ প্রসঙ্গ বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘বিষয়টা গোড়া থেকেই বদলাতে হবে। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ঘরোয়া এবং আন্তর্জাতিক সব জায়গাতেই মন্দা যাচ্ছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর সময় লাগছে।’ 
 
দুঃসময়ে এগিয়ে এসে খেলা দেখানোয় বিটিভিকে ধন্যবাদ জানান তিনি, ‘বিটিভি দেখাচ্ছে, অনেক ধন্যবাদ তাদের। বিটিভির স্লট পাওয়া অনেক কঠিন। বিটিভি বিনা মূল্যে এটা দেখাবে। অন্তত মানুষের কাছে পৌঁছাবে খেলাটা।’ 
 
বিটিভির পাশাপাশি অন্য কোনো বেসরকারি চ্যানেলে খেলা দেখানো যায় কি না, সেই চেষ্টাও বিসিবি করছে বলে জানিয়েছেন ফারুক। ‘এখনও কথা চলছে অন্য কোনো চ্যানেল পাওয়া যায় কি না। এই ম্যাচ যদি না-ও দেখাতে পারি, পরের ম্যাচটি চেষ্টা করব। এ ছাড়া আগামী আড়াই বছরের জন্য মিডিয়া স্বত্ব বিক্রির ব্যাপারও আছে। ওটার জন্য টেন্ডার তৈরি করে ফেলেছি আমরা। সেখানেও আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানাব।’ 
 
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলছে। সবমিলিয়ে এর মাঝে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজ দেখাতে আগ্রহী নয় কেউ। বিসিবির একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও জিম্বাবুয়ের এই সিরিজটি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে লাভজনক হবে কি না, সেই কারণেই এই সিরিজটি টিভিতে দেখানোর আগ্রহের অভাব দেখা দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit