শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

রাঙামাটির অতি: পুলিশ সুপার অনির্বাণকে হেফাজতে নিয়েগেছে; তদন্ত সংস্থা

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৫৭ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীকে তার কর্মস্থল রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে হেফাজতে নিয়ে রাজধানীর দিকে রওয়ানা হয়েছে পুলিশের একটি বিশেষ টিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।
 
পুলিশের উদ্বর্তন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছেন। রোববার বেলা আড়াইটার পর পুলিশের একটি টিম তাকে নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে ডেকেছে। তিনি ঢাকায় যাচ্ছেন। আমরা তাকে পৌঁছে দিচ্ছি।
৩০ তম বিসিএসের (পুলিশ ক্যাডার) মাধ্যমে ২০১২ সালের ৩ জুন অনির্বাণ চৌধুরী বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ২০১৮ সালের ২০ ডিসেম্বর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।
 
২০২২ সালের সেপ্টেম্বরে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নরসিংদী জেলা পুলিশে যোগ দেন। গত বছরের জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তিনি নরসিংদীতে কমর্রত ছিলেন বলে জানাগেছে।
কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit