বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

সেতাবগঞ্জ মহিলা কলেজের উদ্দ্যোগে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ মহিলা কলেজের শিক্ষকরা ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন ও গাজায় গণহত্যা এবং যুদ্ধ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে। ৭ এপ্রিল সোমবার বেলা ১২টায় মহিলা কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এ.এল.এম ইকবাল হোসাইন ইনকিলাবী, সহকারী অধ্যাপক যথাক্রমে মোঃ আতিউর রহমান, সুকমল রায়, কুশল রায়, জেষ্ঠ্য প্রভাষক আহসান হাবিব, মোছাঃ জেবুন নাহার পিয়া, মোঃ বেনজির আহমেদ, প্রভাষক মোঃ হামিদুল ইসলাম প্রমুখ।

এসময় সেতাবগঞ্জ মহিলা কলেজের সকল শিক্ষক/শিক্ষিকাসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের মুসলমানরা প্রতিনিয়ত ইসরায়েলি দখলদারদের আগ্রাসনের স্বীকার হচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের হাত থেকে শিশু, বয়স্ক, নারী, পুরুষ কেউ-ই রেহাই পাচ্ছেনা। সেখানে মুসলমানদের উপর চলছে ইসরায়েলি বরবরতা। এ পর্যন্ত ইসরায়েলি দখলদার বাহিনী ৫০ হাজারের অধিক নিরহ জনগণকে হত্যা করেছে।

এই দখলদারদের বিরুদ্ধে কি বলব, আমরা ভাষা হারিয়ে ফেলেছি। গণহত্যা কোন ভাবেই কাম্য নয়। আমরা এর প্রতিবাদ করব। সর্বপুরি জাতি সংঘকে বলব, ওয়াইসিকে বলব, বিশ্ব মোড়ল আমেরিকাকে বলল এবং মুসলিম বিশে^ যারা নেতৃত্ব স্থানে রয়েছেন তাদের বলব এই মুহুর্ত থেকে যুদ্ধ বন্ধ করা হইক । আমরা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সেতাবগঞ্জ মহিলা কলেজের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও সেতাবগঞ্জের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit