মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

বিজয়নগরে রেলওয়ের জায়গা থেকে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে কারাদন্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫৯ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে রেলওয়ের জায়গা থেকে মাটি কাটার অভিযোগে ইছাম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাধনা ত্রিপুরা জানান, চাঁনপুর গ্রামের ওই জায়গা থেকে বেশ কয়েকদিন যাবত মাটি কাটছিলেন ইছাম উদ্দিন ও তার পরিবারের লোকজন। রেলওয়ের ওই জায়গাটি নিয়ে ব্যক্তির সঙ্গে মামলাও চলমান।
এ বিষয়ে জেলা প্রশাসক বরাবার লিখিত অভিযোগ দিয়েছেন এলাকার লোকজন। এ বিষয়ে ইছাম উদ্দিনকে সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি। উপরন্তু নিজেকে একজন আইনজীবীর সহকারি দাবি করে এলাকাবাসীর সঙ্গে উদ্যতপূর্ণ আচরণ করতেন। অভিযোগের প্রেক্ষিতে রবিবার অভিযান পরিচালনা করে মাটি কাটার সত্যতা পাওয়া যায়। এ সময় ইছাম উদ্দিনকে দুই মাসের কারাদন্ড দেওয়া হয়। তবে অভিযানের বিষয়টি বুঝতে পেরে তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit