শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারেরও বেশি বাণিজ্যিক এলপিজির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ইবোলার ঝুঁকি নিয়ে সতর্ক সৌদি আরব, ৩ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সঙ্গে চীন যৌথভাবে কাজ করার ব্যাপারে ঐক্যমত হয়েছে: মাহদী আমিন বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

উলিপুরে গুনাইগাছ ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৫৫ Time View
oplus_1026

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ভিজিএফ এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে। একই ব্যক্তিকে ত্রিশ কেজি করে চাল দেয়া হয় ওই ইউনিয়নে। এ ঘটনায় সংবাদকর্মীদের কাছে লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অর্থায়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অতি দরিদ্র, অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য প্রদানের লক্ষ্যে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যশস্য সহায়তা (ভিজিএফ) প্রদানের লক্ষ্যে উলিপুর উপজেলার ১৩ ইউনিয়ন ও ১টি পৌরসভার বিপরীতে ৮৬ হাজার  ৯৬ জন উপকারভোগীর জন্য ৮৬ হাজার ৯শ ৬০ মেট্রিক টন চাল বরাদ্ধ পাওয়া যায়।সরকারি নীতিমালা অনুযায়ী, প্রতিজন উপকারভোগী ১০ কেজি চাল পাওয়ার কথা। চাল বিতরণের সময় উপজেলা প্রশাসন কর্তৃক মনোনীত ট্যাগ অফিসার উপস্থিত থাকবেন। অথচ তিনজন মিলে এক বস্ত চাল দেওয়া হয়। এক্ষেত্রে কোন নীতিমালা অনুসরণ করা হয়নি। কার্ড বন্টনে রাজনৈতিক কোটা রাখা হয়েছে। জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নামে ভাগাভাগি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলেক্ষ গুনাইগাছ ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর ৬ হাজার ৭শত ১২ জন ব্যক্তি ১০ কেজি করে চাল বিতরনের বরাদ্দ দেয়া হয়। শুক্রবার ও শনিবার এই চাল বিতরন করা হয়। নিয়ম অনুযায়ী একজন ব্যক্তিকে ১০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও একই ব্যক্তির কাছে তিনটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে ৩০ কেজি চাল দেয়া হচ্ছে। এ কারনে এলাকাবাসীর কাছে সুষ্ঠভাবে চাল বিতরন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।সরেজমিন শনিবার (২৯ মার্চ) দুপুরে গুনাইগাছ ইউনিয়নে গেলে এলাকাবাসী শাহজাহান সিরাজসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, এক ব্যক্তির কাছে তিনটি আইডি কার্ডের কপি নিয়ে ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এতে করে প্রকৃত দরিদ্র মানুষরা বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে আমরা ইউপি সচিবের কাছে অভিযোগ করলে তিনি আমাদের সাথে খারাপ ব্যবহার করেন।

গুনাইগাছ ইউনিয়ন পরিষদের সচিব জাহেদুল ইসলাম জানান, তিনজনের কাছে তিনটি ফটোকপি নিয়ে ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে।গুনাইগাছ ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও সহকারী পরিসংখ্যান কর্মকর্তা আনিছার রহমান বলেন, দ্রুত বিতরন শেষ করতে তিনটি ভোটার আইডি কার্ডের ফটোকপি একজনের কাছে নিয়ে চাল দেয়া হচ্ছে। এছাড়া উপকারভোগীদের তালিকা পূর্ব থেকেই করা রয়েছে। এখানে অনিয়মের সুযোগ নেই।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেনি।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৫,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit