বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

ইবোলার ঝুঁকি নিয়ে সতর্ক সৌদি আরব, ৩ দেশের ওপর নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। একই সঙ্গে এই তিন দেশ থেকে আগত ভ্রমণকারীদের জন্য নতুন ভিসা প্রদান এবং সৌদি আরবে প্রবেশও স্থগিত করা হয়েছে।

গত বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করে জানায়, সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার প্রতিরোধ এবং দেশের জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষিত নিষেধাজ্ঞা শুধু সংশ্লিষ্ট তিন দেশ থেকে সরাসরি আগত যাত্রীদের ক্ষেত্রেই নয়, তৃতীয় কোনো দেশ হয়ে সৌদি আরবে প্রবেশ করতে চাওয়া ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এছাড়া সৌদি আরবে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন—এমন ব্যক্তিরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ‘ওয়েকায়া’ জানিয়েছে, মহামারি প্রতিরোধ ব্যবস্থা কার্যকর রাখতে দেশটির স্বাস্থ্য নজরদারি দল দেশীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক কাজ করছে।

ইবোলা পরিস্থিতিকে কেন্দ্র করে শুধু আক্রান্ত দেশগুলোর ক্ষেত্রেই নয়, তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্যও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে সৌদি আরব। আক্রান্ত দেশগুলোর নিকটবর্তী রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া ও কঙ্গো প্রজাতন্ত্র থেকে আগত যাত্রীদের প্রবেশপথে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ এবং দ্রুত প্রতিক্রিয়া কার্যক্রম আরও শক্তিশালী করা হয়েছে। 

সূত্র : গালফ নিউজ।

কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৬,/সকাল ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit