সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

গণতান্ত্রিক উত্তরণ ও রোহিঙ্গা সংকট সমাধানে বান কি মুনের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য সাবেক জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সহায়তা ও পরামর্শ কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিওআও ফোরাম এশিয়া বার্ষিক সম্মেলনের সময় চীনের হাইনানে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা বান কি মুনকে বলেন, আমরা নতুনভাবে শুরু করতে চাই; আমরা আপনার সহায়তা ও পরামর্শ চাই। আমাদের এখন একটি দারুণ সুযোগ রয়েছে। বান কি মুন অধ্যাপক ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ অনেক ভালো করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন এমন এক নেতা পেয়েছে যিনি বিশ্বব্যাপী সম্মানিত। সাবেক জাতিসংঘ মহাসচিব তার স্মৃতিচারণ করেন, যখন তিনি এক তরুণ কূটনীতিক হিসেবে দিল্লিতে কর্মরত ছিলেন এবং তখন তিনি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। তিনি বলেন, এটাই আমার কলম ছিল যা বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তি সই করেছিল। ব্যাংক কি মুন মন্তব্য করেন, বাংলাদেশ অনেক অগ্রগতি অর্জন করেছে, তবে রাজনৈতিক এবং গণতান্ত্রিক ক্ষেত্রে আরও ভালো করতে পারত।

অধ্যাপক ইউনুস বলেন, এক সময় বাংলাদেশ এবং কোরিয়া ছিল সমান অবস্থানে, কিন্তু এখন কোরিয়া অনেক এগিয়ে গেছে।  বাংলাদেশের মানুষ অসাধারণ, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব আমাদের ধ্বংস করেছে। বান কি মুন আরও বলেন, তিনি বাংলাদেশকে কিহাক সঙ, ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান এবং কোরিয়ার অন্যতম শ্রদ্ধেয় ব্যবসায়ী নেতা, এর সাথে পরিচয় করিয়ে দেন, যিনি পরে বাংলাদেশে একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে তার ব্যবসা সম্প্রসারণ করেছিলেন।

প্রধান উপদেষ্টা জানান, সম্প্রতি বাংলাদেশ চট্টগ্রামের কোরীয় ইপিজেডের সাথে একটি দীর্ঘদিনের জমি সমস্যার সমাধান করেছে, যা আরও কোরীয় ব্যবসায়ীকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ বৈঠকে জানান, কিহাক সঙ আগামী ঢাকা বিজনেস সামিটে কোরিয়া থেকে ২৬ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে আসবেন। রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা বান কি মুনের সহায়তা কামনা করেন এবং তাকে বাংলাদেশের একটি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit