শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
ফুটবলের নতুন মৌসুমে একাধিক নিয়ম পরিবর্তন ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের

রাঙামাটির সাজেকে আগুনে পুড়ে জুমচাষীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৯২ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পাড়ায় পাহাড়ে জুমের আগুনে দগ্ধ তুহিন ত্রিপুরা(৪০) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। 

২৫ মার্চ মঙ্গলবার দুপুরে সাজেক পর্যটন কেন্দ্রের পাশে নিজের পাহাড়ে জুমে আগুন দেয় তুহিন ত্রিপুরা এসময় তীব্র বাতাসের ফলে আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়ে  দ্রুত  পাহাড়ের চারপাশে ছড়িয়ে পড়ে এতে আগুনের মাঝে আটকা পড়েন তুহিন ত্রিপুরা। আগুনে তার শরীরের ষাট শতাংশ পুড়ে যায়।   পরে তাকে উদ্ধারে এগিয়ে আসে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যরা। 

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দিঘিনালা ও পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সন্ধ্যা ৭ ঘটিকায় তার মৃত্যু হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার ও বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির তুহিন ত্রিপুরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে বেপরোয়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ডাকে বিজিবি পরে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে বিজিবি সদস্যদের সাথে যোগদেয় কিন্তু   প্রয়োজনী সরঞ্জাম ও পানি সংকটের ফলে আগুন নিয়ন্ত্রণ করতে অনেক সময় লাগে। এর আগে ১৮ ও ২৪ ফেব্রুয়ারী সাজেকে আগুনের ঘটনায় শতাধিক স্থাপনা পুড়ে যায়। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit