বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

ঈদুল ফিতরের নির্দিষ্ট তারিখ জানাল মিশরের জ্যোতির্বিজ্ঞানীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর আসে খুশির ঈদ। সেজন্য মুসলিম বিশ্বের নজর থাকে ঈদের দিনকে ঘিরে। আগামী ৩০ মার্চ এ বছরের ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মিসরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূ-ভৌতিক গবেষণা ইনস্টিটিউট (এনআরআইএজি)। 

এই তারিখটি বিভিন্ন আরব দেশের পূর্বাভাসের সঙ্গেও সামঞ্জস্য রেখেছে বলে জানিয়েছে এনআরআইএজি। যা রমজানের সমাপ্তি এবং ইসলামিক ক্যালেন্ডারের শাওয়াল মাসের সূচনার ইঙ্গিত দেয়।

এনআরআইএজি জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ ২৯ মার্চ কায়রো সময় দুপুর ১টায় উদিত হবে এবং ওই দিন সূর্যাস্তের পর প্রায় ১১ মিনিট দৃশ্যমান থাকবে।

এর ভিত্তিতে ৩০ মার্চ ঈদের প্রথম দিন হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে মিসরের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ ‘দার আল-ইফতা’। ইসলামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ঘোষণা করে তারা।

ঈদুল ফিতর উপলক্ষে মিশরে আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে বলে নিশ্চিত করেছে মিসর সরকার।

এদিকে বাংলাদেশ সরকার ঈদুল ফিতরে ৯ দিন ছুটি ঘোষণা করেছে। আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এসব ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit