শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

ডেস্ক নিউজ : এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থদিনে সারাদেশে বহিষ্কার হয়েছেন ৯৫ পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষাবোর্ডেই ইংরেজি ২য় পত্র পরীক্ষায় ৮০ জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও মাদরাসায় ৩ জন ও কারিগরি বোর্ডে ১২ জন বহিষ্কার হয়েছেন। এদিন এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৬২ শতাংশ।

আজ বুধবার পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ আটটি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি ২য় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন। ১ হাজার ৫০৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থী।

এদিন ঢাকা শিক্ষা বোর্ডের ৯ জন, রাজশাহী শিক্ষা বোর্ডের সাত জন, কুমিল্লা শিক্ষা বোর্ডের ২০ জন, যশোর শিক্ষা বোর্ডের আট জন, সিলেট শিক্ষা বোর্ডের দুই জন, বরিশাল শিক্ষা বোর্ডের ১০ জন, দিনাজপুর বোর্ডের ১৮ জন ও ময়মনসিংহ বোর্ডের ১০ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

ইংরেজি ২য় পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ৬ হাজার ৬৯, রাজশাহী বোর্ডে ৩ হাজার ৬৭৬, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৪২৭, যশোর বোর্ডে ৩ হাজার ৪২৯, সিলেট বোর্ডের ১ হাজার ৫৪৮, বরিশাল বোর্ডে ১ হাজার ৭১৯, দিনাজপুর বোর্ডে ৩ হাজার ৩৪ ও ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৮৩৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এদিকে আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৯৫৮ জন। সারা দেশের ৪২৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ৭৪ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। তবে অংশ নেন ৬৯ হাজার ৮১৭ জন পরীক্ষাথী। অনুপস্থিতির হার ৬ দশমিক ৬৩ শতাংশ।

এদিনে কারিগরি শিক্ষা বোর্ডের বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন এবং পদার্থ বিজ্ঞান-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অসদুপায় অবলম্বন করায় ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮১৬ জন। সারা দেশের ৫৮২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ৮১ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। এ পরীক্ষায় অংশ নেন ৭৮ হাজার ৩১৫ জন। অনুপস্থিতির হার ৩ দশমিক ৪৭ শতাংশ।

এদিকে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার আজ বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮.জুলাই.২০২৬/রাত ৯.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit