বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ফুলবাড়ী মধ্যপাড়া মহাসড়কের বেহাল অবস্থা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার মহেশপুর মোড় ও রেল গুমটি থেকে রুহুল আমিন অটো রাইচ মিল পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ এই দুটি স্থানের রাস্তা পূর্ণ নির্মান না করায় শত শত যানবাহন ঝুকির মধ্যে চলাচল করছে। মহেশপুর মোড়ে বড়বড় গর্ত হয়ে গেছে তার মধ্য দিয়ে দূরপাল্লার যানবাহনগুলি চলাচল করছে। অপর দিকে ফুলবাড়ী রেলগুমটি থেকে রুহুল আমিন অটো রাইচ মিলের রাস্তাটি প্রায় চার বছর ধরে মেরামতের অভাবে ভেঙ্গে যাচ্ছে। বর্ষাকাল এলে এই দুই স্থানের রাস্তার উপর দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুকির মধ্যে থাকে মাঝে মধ্যে দূর্ঘটনাও ঘটছে।

সড়ক ও জনপদ বিভাগ গত ০৩ বছর আগে ইট বিছিয়ে রাস্তাটি মেরামত করলেও রাস্তা থেকে ইট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। মিঠাপুকুর থেকে মধ্যপাড়া হয়ে রাস্তাটি ফুলবাড়ীতে অতিক্রম করেছে। এই রাস্তাটি দিয়ে মধ্যপাড়া পাথরখনি থেকে প্রতিদিন প্রায় ১ হাজার পাথর বোঝাই ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে। কবে নাগাত সড়ক জনপদের এই রাস্তাটি মেরামত করা হবে তা কেউ জানে না। বর্ষার আগেই রাস্তাটি মেরামত করা অতিজরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক মহল ও ব্যবসায়ী মহল, মটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, টেম্প মালিক সমিতি সহ সকল স্তরের সুধিজন দ্রুত পদক্ষেপ নিতে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নেক দৃষ্টি কামনা করেছেন।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৫,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit