শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বোচাগঞ্জে হিমাগার ছেড়ে পালিয়েছে কর্তৃপক্ষ আলু নিয়ে বিপাকে কৃষকরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৮১ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বকুলতলায় অবস্থিত রাহবার ইউনিট-৩ হিমাগারে রাখার জন্য কৃষকের বীজের আলু না নিয়েই হিমাগার ছেড়ে পালিয়েছে কর্তৃপক্ষ। যার ফলে গত ৩/৪ দিন ধরে অপেক্ষা করেও আলু ঢোকাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছে কৃষকরা।

জানা গেছে, চলতি আলু মৌসুমে বোচাগঞ্জ উপজেলায় ব্যাপক হারে আলুর আবাদ হয়। কৃষকরা এই আলু বীজ হিসেবে হিমাগারে রাখার জন্য দীর্ঘ লাইন ধরে অপেক্ষা শেষে হিমাগার চত্বরে স্তুপ করে রাখে। তাদের আশা ছিল কর্তৃপক্ষ তাদের আলু হিমাগারে রাখবে। কিন্তুু ৩/৪ দিন অতিবাহিত হলেও হিমাগার কর্তৃপক্ষ আলু রাখতে অনিহা প্রকাশ করছে।

কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, রাতের বেলায় হিমাগার কর্তৃপক্ষ ব্যববাসীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে সিরিয়াল ভঙ্গ করে আলু হিমাগারের রাখছে অথচ কৃষকদের কোন প্রকার সুযোগ সুবিধা দিচ্ছে না তারা। দিন রাত আলু পাহারা দিতে হচ্ছে কয়েকশত কৃষককে। বীজের আলু হিমাগারে রাখতে না পারলে আর্থিকভাবে চরম ক্ষতির স্বীকার হবেন বলে তারা জানান।

কৃষকদের অভিযোগ হিমাগার কর্তৃপক্ষ বলছে হিমাগারে স্থান না থাকায় আর আলু রাখা সম্ভব নয় । অথচ রাতের আধারে তাদের সুবিধা মত ব্যবসায়ীদের আলু ঠিকই হিমাগারে রাখছেন। কৃষকরা এর প্রতিবাদ করতে গেলে তারা কৃষকদের সাথে অশালীন আচরণ করছেন। হিমাগারের ভিতরে জায়গা আছে কি না তা কৃষকরা স্বচক্ষে দেখতে চাইলে হিমাগার কর্তৃপক্ষ তাদের কে সেটা দেখাচ্ছে না।

তাদের একটাই দাবী আলু যেহেতু আমরা নিয়ে এসেছি কর্তৃপক্ষকে রাখতেই হবে। এদিকে কৃষকদের দাবীর মুখে গত ১৬ মার্চ রবিবার রাতে হিমাগার ছেড়ে পালিয়েছে কর্তৃপক্ষের লোকজন। আলু নিয়ে বসে থাকা অসহায় কৃষকরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে রাহবার হিমাগারের ম্যানাজারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৫,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit