বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল ওয়ারেসের দাফন সম্পন্ন

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৮৫ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও পাক্ষিক তুলাই’র সম্পাদক প্রবীন সাংবাদিক আব্দুল ওয়ারেস (৭২) এর দাফন সম্পন্ন। গত ১৫ মার্চ শনিবার রাত সোয়া ১০টায় দিনাজপুর ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যা সন্তান, নাতী নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ১৬মার্চ রবিবার দুপুর ২.৪৫ মিনিটে মরহুমের নামাজের জানাজা ধনতলাস্থ ঝাড়বাড়ি মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।

এতে বোচাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভ’মি) মোঃ সাইফুল হুদা, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সদস্য সচিব মোঃ শামসুল আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক, বিরল প্রেসক্লাবে আহ্বায়ক, বিএনপি নেতা সাদেক রিয়াজ চৌধুরী পিনাক, শফিকুল আলম, মোঃ নওশাদ আলী, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল হক সহ এলাকার ও বিভিন্ন উপজেলার সুধীজন ও সেতাবগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে ঝাড়বাড়িস্থ পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। ছবির ক্যাপশনঃ সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও পাক্ষিক তুলাই’র সম্পাদক প্রবীন সাংবাদিক আব্দুল ওয়ারেস (৭২) এর জানাজায় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ গ্রহণ করে।  

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৫,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit