সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

বোচাগঞ্জে বিদ্যূতায়িত হয়ে যুবকের মৃত্যু

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৭২ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে বিদ্যূতায়িত হয়ে প্রনোবেশ দেবশর্মা রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ১৪ মার্চ শুক্রবার দিবাগত রাতে উপজেলার আটগাঁও ইউনিয়নের হরিপুর গ্রামের নিজ জমিতে বৈদ্যূতিক সেচ পাম্পের মাধ্যমে পানি দিতে গিয়ে অসাবধানতা বশতঃ বিদ্যূতায়িত হয়ে প্রনোবেশ দেবশর্মা রুবেল (২৩) পিতা- কালিপদ দেবশর্মা ঘটনাস্থলে মৃতু বরন করেন। জানা গেছে, রুবেল চন্দ্র শূক্রবার বিকেলে তার পিতার ভুট্টা ক্ষেতে পানি দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে থাকে।

তার বাড়ির লোকজন অনেক খোঁজাখুজি করে লোক মারফত জানতে পারে রুবেল ভুট্ট্রা ক্ষেতে পানি দিচ্ছিল। নিহত রুবেলের পিতা ও এলাকাবাসী সন্ধ্যার দিকে ভুট্রা ক্ষেত্রে গিয়ে দেখতে পায় রুবেলের নিথর দেহ পড়ে রয়েছে। সে ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন। পরদিন তার লাশ দাহ করা হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। ছবিঃ ফাইল ফটো। 

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৫,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit