বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, পলাতক নূর ইসলাম গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের ভাঙ্গায় গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় নূর ইসলাম নামে পলাতক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১০ মার্চ) রাতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে নূর ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, গত ৩০ জানুয়ারি ওই গৃহবধূ গোপালগঞ্জের মোকসুদপুরের গ্রামের বাড়ি থেকে ইজিবাইকে ফরিদপুরের ভাঙ্গায় আড়ুয়াকান্দি গ্রামে ফুপু বাড়িতে যাচ্ছিলেন। সন্ধ্যায় ওই গৃহবধূ আড়ুয়াকান্দি বাসস্ট্যান্ডে ইজিবাইক থেকে নামার পর পাঁচ যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে বাসস্ট্যান্ডের অদূরে একটি ফসলি জমিতে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণ করে ফেলে রেখে যায়।

পরদিন সকালে ওই গৃহবধূর জ্ঞান ফিরলে অসুস্থ অবস্থায় শ্বশুরবাড়িতে গিয়ে স্বামী ও পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে ওই গৃহবধূ নিজে বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হলেও একজন পালিয়ে যান। সোমবার (১০ মার্চ) রাতে পলাতক নূর আলমকেও গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে ভাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জানান, ওই গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পরপরই চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় একজন পলাতক ছিলেন। সোমবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে নূর ইসলামকেও গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে গ্রেফতার নূর ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/দুপুর ১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit