শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, পাইলটসহ নিহত ৩ ফ্লাইওভারে ঘুড়ি ধরতে গিয়ে প্রাণ গেল শিশুর দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান

আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা হওয়ার দৌড়ে যারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : ফেব্রুয়ারি মাসের সেরা পরুষ ক্রিকেটারকে পুরস্কৃত করার জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি ঘোষিত এই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ, ভারতের উদীয়মান ওপেনার শুভমান গিল এবং নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস।  

শুক্রবার বিকেলে ফেব্রুয়ারি মাসের সেরা পরুষ ক্রিকেটারকে পুরস্কৃত করার জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করে আইসিসি।

অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ টেস্ট এবং ওয়ানডে উভয় ফরম্যাটেই দারুণ ফর্মে ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি দুই ম্যাচে ১৪১ এবং ১৩১ রান করেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৩৬.০০। তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি সিরিজ সেরা নির্বাচিত হন। তবে ওয়ানডে সিরিজে স্মিথ সেরা ফর্মে ছিলেন না, ইংল্যান্ডের বিপক্ষে ১২ এবং ২৯ রান করেন।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে, যা ওয়ানডেতে তার শেষ আন্তর্জাতিক আসর, তিনি ইংল্যান্ডের বিপক্ষে ৫ এবং আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ১৯ রানে ইনিংস শেষ করেন। তবে ৪ মার্চ সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেললেও দল হেরে যায়।

ভারতের ওপেনার শুভমান গিল ওয়ানডে ফরম্যাটে ফেব্রুয়ারি মাসজুড়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। পাঁচ ম্যাচে ১০১.৫০ গড়ে ৪০৬ রান করেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ৯৪.১৯। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নাগপুরে ৮৭, কটকে ৬০ এবং আহমেদাবাদে ১১২ রান করে ভারতকে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ে নেতৃত্ব দেন এবং সিরিজ সেরার পুরস্কার জেতেন। 

এই ফর্ম তিনি ধরে রাখেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। যেখানে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০১ এবং পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ৪৬ রানের ইনিংস খেলেন।  

নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ফেব্রুয়ারিতে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও নজর কেড়েছেন। পাঁচ ওয়ানডে ম্যাচে ১২৪.২১ স্ট্রাইক রেটে ২৩৬ রান করেন, যেখানে তিনটি অপরাজিত ইনিংস ছিল। পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। 

লাহোরে পাকিস্তানের বিপক্ষে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে ফাইনালে যথাক্রমে ২৮ ও ২০ রান করেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো শুরু করেন, পাকিস্তানের বিপক্ষে ৬১ এবং বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ২১ রান করেন।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit