শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, পাইলটসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

আন্তর্জাতিক সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চালানো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় সৌদিয়া এয়ারলাইন্সের একজন পাইলটসহ অন্তত তিনজন সৌদি নাগরিক নিহত হয়েছেন।

এ ঘটনায় বিভিন্ন দেশের আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হালকা থেকে গুরুতরভাবে আহত হয়েছেন। আজ শুক্রবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান সংস্থা সৌদিয়া গ্রুপ আনুষ্ঠানিকভাবে এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুই দফায় এই হামলা চালানো হয়। প্রথম দফায় বিমানবন্দরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয় এবং দ্বিতীয় দফায় সরাসরি উড়োজাহাজকে নিশানা করা হয়। হুতি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে রানওয়েতে পার্ক করে রাখা সৌদিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সে সময় বিমানটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। নিহতদের মধ্যে বিমান সংস্থাটির জ্যেষ্ঠ পাইলট ক্যাপ্টেন হামুদ আলি আলকালথামী রয়েছেন বলে নিশ্চিত করেছে সৌদিয়া গ্রুপ।

ইয়েমেনে নতুন করে শুরু হওয়া গৃহযুদ্ধে সরকারি বাহিনীকে সমর্থন করার জেরেই সৌদি আরবকে নিশানা করা হচ্ছে বলে হামলার দায় স্বীকার করে জানিয়েছে হুতিরা। এই হামলার পর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদ বিমানবন্দরে সাময়িক বিপর্যয় দেখা দিলেও প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে আজ শুক্রবার সন্ধ্যার পর থেকে বিমানবন্দরের সার্বিক ফ্লাইট পরিচালনা কার্যক্রম পুনরায় স্বাভাবিক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ৃ

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৬,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit