মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥ ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী কর্তৃক মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন গুতেরেসের বিদায়ী ভাষণে গাজা, এআই ও নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের তাগিদ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও ১১টি বিমান কিনবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসনের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের

নরসিংদীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার ২০

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী 
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৬৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলাধীন মির্জারচর ইউনিয়নের একটি দুর্গম চরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ২০ জন চিহ্নিত সন্ত্রাসী ও সন্দেহভাজন ব্যক্তি গ্রেফতার হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে।সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ মার্চ সোমবার ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র‍্যাব, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি টাস্ক ফোর্স অভিযানটি পরিচালনা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়।

যৌথবাহিনীর অভিযানে প্রায় দেড় শতাধিক ধারালো অস্ত্র, তিনটি মোবাইল ফোনসহ ২০ জন চিহ্নিত সন্ত্রাসী ও সন্দেহভাজনকে আটক করা হয়।গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।বাংলাদেশ সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit